শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বদলগাছীতে কৃষকদলের উদ্যোগে তিন দিনব্যাপী ইফতার বিতরণ

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ):

মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় নওগাঁর বদলগাছীতে তিন দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে উপজেলা কৃষকদল। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার গোবরচাঁপাহাট এলাকায় প্রায় দুই হাজার পথচারী, শ্রমজীবী ও রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গোবরচাঁপা তিনমাথা মোড় এলাকায় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। প্রথম দিনেই কয়েকশ পথচারী ও রোজাদারের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম এবং মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুজাউল ইসলাম। এছাড়াও ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির প্রধান সমন্বয়ক ও মথরাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুজাউল ইসলাম বলেন, “পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে এবং আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আমরা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছি। তিন দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে প্রায় দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করার পরিকল্পনা রয়েছে।”

ইফতার বিতরণ কর্মসূচিকে স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা সাধুবাদ জানিয়েছেন।

বুলবুল আহম্মেদ
বদলগাছী নওগাঁ প্রতিনিধি

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
08 March 2026

বদলগাছীতে কৃষকদলের উদ্যোগে তিন দিনব্যাপী ইফতার বিতরণ

www.promothalo.com
08 March 2026

বদলগাছীতে কৃষকদলের উদ্যোগে তিন দিনব্যাপী ইফতার বিতরণ

www.promothalo.com