শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ মাটিকাটায় জরিমানা ৪ লাখ,

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

রুহুল আমিন মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে মাটিকাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। অভিযানে চারটি স্থানে মাটিকাটা বন্ধ করা হয়।

তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
23 January 2026

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ মাটিকাটায় জরিমানা ৪ লাখ,

www.promothalo.com
23 January 2026

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ মাটিকাটায় জরিমানা ৪ লাখ,

www.promothalo.com