শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

খালেদা জিয়া’র মৃত্যুতে “ভিক্টোরিয়া হাইস্কুলের  আয়োজনে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৯৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী ও তিনবারের সাবেক   প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ  ভিক্টোরিয়া হাইস্কুল এঁর আয়োজনে-শোকআলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১জানুয়ারি-২০২৬খ্রি.) দুপুরে অত্র স্কুলের শিক্ষক মিলনায়তনে-উক্ত অনুষ্ঠানে শোক আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এবং  দোয়া- মোনাজাত পরিচালনা করেন, সহকারীশিক্ষক (গণিত)  মোঃ সাইফুল ইসলাম । অনুষ্ঠান পরিচালনা করেন,  স্কুলের সহকারী শিক্ষক (শরীরচর্চা)  মোঃ রাশিদুল হাসান। 

এসময়ে শোক সভায় মরহুমা খালেদা জিয়া’র প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল আলম, সহকারী শিক্ষক ইলোয়ারা জাহান ইতি, অচিন্তিত কুমার মন্ডল, মো. শামীম হোসেন, মোছাঃ জেয়াসমিন সুলতানা,  মোঃ রকিবুল ইসলাম (ভৌতবিজ্ঞান শিক্ষক) , সাইফুল ইসলাম ( ইসলাম ধর্মশিক্ষক),  পূর্ণিমা সরকার ( কৃষি শিক্ষক), তাহমিনা খাতুন (জীববিজ্ঞান শিক্ষক), মোছাঃ আলিফা খাতুন, মোছাঃ পারভীন খাতুন, নাজমা খাতুন সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষ দেশনেত্রী খালেদা জিয়া গত মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমান। বুধবার বাদ জোহর মানিকমিয়া এভিনিউয়ে জানাযা শেষে তার  স্বামী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা ৩ দিনের শোক শোক কর্মসূচি ঘোষণা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 January 2026

খালেদা জিয়া'র মৃত্যুতে "ভিক্টোরিয়া হাইস্কুলের  আয়োজনে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

www.promothalo.com
01 January 2026

খালেদা জিয়া'র মৃত্যুতে "ভিক্টোরিয়া হাইস্কুলের  আয়োজনে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

www.promothalo.com