সিরাজগঞ্জের বেলকুচিতে মা মাটি ও গণ মানুষের আপসহীন নেত্রী, বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ নান্নু মন্ডল ও পৌর রিক্সা ও ভ্যান শ্রমিকে সাবেক সাধারণ সম্পাদক মোঃ কালু মিয়ার উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১লা জানুয়ারি ২০২৬ (রোজ বৃহস্পতিবার) চালা সাত রাস্তা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় ২ ঘটিকার সময় মাদ্রাসার হাফেজ ছাত্রদের নিয়ে এই পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার সভাপতি ও বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ সুলতান আলী, মোঃ ফটিক মন্ডল, কাওছার হোসেন, মোস্তাফিজুর রহমান, আসমাউল সেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, মরহুমা বেগম খলেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী ছিলেন না,তিনি বাংলাদেশের সমগ্র জাতির নেত্রী ছিলেন। তার চিন্তা চেতনা ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য, তিনি কখনোই নিজের কথা ভাবতেন না নিজের পরিবারের কথা ভাবতেন না। তিনি সব সময় এই দেশের মঙ্গল কামনা করেছেন তার জ্বলন্ত প্রমাণ সে নিজেই, তিলে তিলে নিজেকে নিঃশেষ করেছেন কিন্তু দেশের মায়া ত্যাগ করেননি তার এই আদর্শ বুকে ধারণ করে সবাইকে আগামী দিনে পথ চলার প্রত্যয় ব্যক্ত করে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। পরে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন।