শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বড়াইগ্রামে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ২!!

খায়রুল বাসার বড়াইগ্রাম প্রতিনিধি : / ১৭০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

খায়রুল বাসার বড়াইগ্রাম প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এই এসময় দাড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।

নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলী ছেলে চালক সোহাগ হোসেন ও টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঢাকাথেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দাড়িয়ে ছিল। একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই কাভার্ডভ্যানের চালক ও যাত্রী নিহত হয়। তিনি আরো বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের ও আইনগত বিষয় চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
31 December 2025

বড়াইগ্রামে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ২!!

www.promothalo.com
31 December 2025

বড়াইগ্রামে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ২!!

www.promothalo.com