শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা আবু সাইদ চাঁদ

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ / ১১৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চারঘাট উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে চাঁদের পক্ষে প্রস্তাবক উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পৌর বিএনপির সভাপতি নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, আমরা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবু সাইদ চাঁদের পক্ষে মনোয়নপত্র উত্তোলন করেছি। চাঁদ চারঘাট-বাঘার খেটে খাওয়া গরীব দুঃখী অসহায়দের হৃদয়ের স্পন্দন। চাঁদ চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা। যার নিজের চাওয়া বলে কিছুই নেই। যার রাজনীতি চারঘাট-বাঘার মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, চাঁদ শুধু রাজনীতি করতে গিয়ে তার মা ও সহধর্মীনিকে হারিয়েছে এমনটা নয়। তিনি সব সময় এলাকার মানুষের কথা বলতে গিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের বেশীর ভাগ সময় জেলে কাটিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদকে চারঘাট-বাঘার মানুষ বিজয়ী করবেন ইনশাল্লাহ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
18 December 2025

রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা আবু সাইদ চাঁদ

www.promothalo.com
18 December 2025

রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা আবু সাইদ চাঁদ

www.promothalo.com