সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

টেকনাফ সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক, পালালেন আরেকজন

মাজিবুল হক / ৭১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শরীফ (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে হ্নীলা বিওপির আওতাধীন সীমান্তবর্তী কাকড়া পোস্ট বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সালাম এবং মায়ের নাম নুরজাহান।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন দুজন। এ সময় একজনকে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। অপর ব্যক্তি পালিয়ে যান।
পরে আটক ব্যক্তির হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
29 October 2026

টেকনাফ সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক, পালালেন আরেকজন

www.promothalo.com
29 October 2026

টেকনাফ সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক, পালালেন আরেকজন

www.promothalo.com