বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

টেকনাফে চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক

মাজিবুল হক / ৫৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে ২৪ নম্বর লেদা এপিবিএন পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লকের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (২৪) ও মো. ইসমাইলের ছেলে মো. ইয়াছের (২৫)।
এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৭৯ নম্বর চুরি মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের কার্যক্রম পরিচালনা করা হয়। পরে ক্যাম্পের এ/০২ ব্লকে মীর কাসিমের ঘরের সামনের সড়কে নিয়মিত টহল চলাকালে ওই দুই যুবককে আটক করে ২৪ নম্বর লেদা এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরবর্তীতে তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটি দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ

27 October 2026

টেকনাফে চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক

www.promothalo.com
27 October 2026

টেকনাফে চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক

www.promothalo.com