বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

মাজিবুল হক / ৪২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

মাজিবুল হক :

সিএনজিচালিত অটোরিকশার গোপন চেম্বারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ২০ হাজার ইয়াবা। হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনক চেম্বারটি নজরে আসে বিজিবি সদস্যদের। পরে সেখান থেকে ইয়াবা উদ্ধার এবং অটোরিকশার চালককে আটকের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক চালকের নাম সাইফুল ইসলাম (২৯)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ধোঁয়াপালং গ্রামের হোসেন আহামদের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় অটোরিকশাটির ডান পাশে একটি সন্দেহজনক চেম্বার দেখতে পান তাঁরা। পরে চেম্বারটি পরীক্ষা করে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, হোয়াইক্যং থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন তিনি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ৬৪ বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ

27 October 2026

www.promothalo.com
27 October 2026

www.promothalo.com