মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

লেদা বাজারে বিজিবির অভিযান, জি-৩ রাইফেলসহ ৩ রোহিঙ্গা আটক

মাজিবুল হক / ৯০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফে লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে তিন ব্যক্তিকে একটি ইজিবাইকে করে সন্দেহজনকভাবে ওই এলাকা অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হলে তিনজনকে ইজিবাইকসহ লেদা বিওপিতে নেওয়া হয়।
সেখানে তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মো. উসমান বেলাল, পিতা রুবালি, ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা; মো. মুসলিম, পিতা ফয়েজ আহমদ, ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা এবং মো. আনসার আলী, পিতা ইউনুস, ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 September 2026

লেদা বাজারে বিজিবির অভিযান, জি-৩ রাইফেলসহ ৩ রোহিঙ্গা আটক

www.promothalo.com
27 September 2026

লেদা বাজারে বিজিবির অভিযান, জি-৩ রাইফেলসহ ৩ রোহিঙ্গা আটক

www.promothalo.com