শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বাঁশখালীতে রবি মৌসুমে ১ হাজার ৩২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ১১১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

‘কৃষিই সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫–২০২৬ অর্থবছরের রবি মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১ হাজার ৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন,
“কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত জাতের বীজ ও সঠিক মাত্রায় সার ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা কম খরচে অধিক ফলন পেতে পারবেন। সরকারের এ উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার ৪০০ জন কৃষককে উফশী ধানের বীজসহ জনপ্রতি ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। পাশাপাশি ৯২০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার। তিনি বলেন,
“সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের যাচাই-বাছাই করে এ সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকরা যদি আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করেন, তাহলে কৃষিতে কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন সম্ভব হবে।”

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালী, চট্টগ্রাম। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সময়োপযোগী সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর