মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

টেকনাফে গাঁজাসহ রোহিঙ্গা আটক, মোবাইল কোর্টে ৪ মাসের সাজা

মাজিবুল হক / ৯০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫৮ গ্রাম গাঁজাসহ নুরুল আমিন (২৯) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের ডি/২ ব্লকের ১৩৯ নম্বর বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে দিবাকালীন টহল দল ওই বসতঘরে অভিযান চালায়। এ সময় নুরুল আমিনের হেফাজত থেকে সাদা কাগজে মোড়ানো ১৪ পুরিয়া, কাগজসহ আনুমানিক ৫৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আমিন গাঁজা নিজে সেবনের কথা স্বীকার করেন বলে জানিয়েছে এপিবিএন।
পরে দুপুর ১২টা ১০ মিনিটে তাকে ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূর মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৯(১)(খ) ও ৩৬(১) এর সারণির ২১ নম্বর কলাম লঙ্ঘনের দায়ে নুরুল আমিনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উদ্ধার করা ১৪ পুরিয়া গাঁজা সিআইসির নির্দেশক্রমে উপস্থিত লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে সাজাপ্রাপ্ত নুরুল আমিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএন স্কটের মাধ্যমে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।
আটক নুরুল আমিন ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের ডি/২ ব্লকের ১৩৯ নম্বর ঘরের বাসিন্দা। তার এফসিএন নম্বর ৪০২৭৫৬। এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 September 2026

টেকনাফে গাঁজাসহ রোহিঙ্গা আটক, মোবাইল কোর্টে ৪ মাসের সাজা

www.promothalo.com
27 September 2026

টেকনাফে গাঁজাসহ রোহিঙ্গা আটক, মোবাইল কোর্টে ৪ মাসের সাজা

www.promothalo.com