ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম কর্মজীবী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কে এম শহিদুল্লাহ। বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান রহমান খান সমাবেশটি সঞ্চালনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক ও শ্রমিক নেতা রবিউল হোসেন শিমুল, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কাজী আনোয়ারুল হক হনি এবং বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও মহানগর বিএনপির নির্বাহী সদস্য নুরুল আবছার তৌহিদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মো. আজম এবং সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সি অ্যান্ড বি শিল্প এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদমান। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সদস্য আনোয়ার হোসেন, চাঁদগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবের আহাম্মদ মানিক, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, চাঁদগাঁও থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল, চাঁদগাঁও থানা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম খান, প্রচার সম্পাদক মো. ওসমান এবং যুবদল নেতা মো. জামাল।
এ ছাড়া নসিমন আক্তার, সিরাজুন নূর, ইয়াছমি আকতার, আবদুল করিম, দেলোয়ার হোসেন, জাহেদা আক্তারসহ চট্টগ্রাম কর্মজীবী সমবায় সমিতির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে ডেঙ্গুর বিস্তার রোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিবারের পাশাপাশি সামাজিক পর্যায়েও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদমান।
এ সময় সমিতির পক্ষ থেকে বিভিন্ন অতিথিকে তাঁদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
সমাবেশ শেষে চট্টগ্রাম কর্মজীবী সমবায় সমিতির সদস্যদের মাঝে মশারি বিতরণ করা হয়। মো. সাদমানের অর্থায়নে এসব মশারি বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই জনসচেতনতা তৈরি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।