মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত পাইওনিয়র ফুটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় “হাটহাজারী স্পোর্টস ক্লাব” এর খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জনাব তকিবুল হাসান চৌধুরী তকি এর সভাপতিত্বে এবং হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক ও হাটহাজারী ফুটবল একাডেমির পরিচালক মোহাম্মদ হোসেন মেহেদী এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সরকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ অহিদুল আলম
সদস্য সচিব, হাটহাজারী পৌরসভা বিএনপি।
চেয়ারম্যান হাটহাজারী স্পোর্টস ক্লাব পাইওনিয়র ফুটবল দল।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ জসিম উদ্দীন বাবুল চেয়ারম্যান, আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
মোঃ নাসির উদ্দীন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দল।
আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান সিআইপি সভাপতি, প্রবাসী কিংস।
এস এম ফরহাদ চৌধুরী সেলিম সভাপতি, হাটহাজারী ফুটবল একাডেমী।
মোস্তফা কামাল রোকন
সহকারী ম্যানেজার, হাটহাজারী স্পোর্টস ক্লাব।