শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

হোলসেল ইলেকট্রনিক্স সিটির বর্ষপূর্তি অভিনেতা নিরবসহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা

Md Shahidul islam / ১০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

হোলসেল ইলেকট্রনিক্স সিটির বর্ষপূর্তি অভিনেতা নিরবসহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হোলসেল ইলেকট্রনিক্স সিটির এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার গত (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানের নিজস্ব শোরুমে এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোলসেল ইলেকট্রনিক্স সিটির কর্ণধার সাখাওয়াত হোসেন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা ও মডেল নিরব। বিশেষ অতিথি হিসেবে এসএসসি ২০০০ ব্যাচের একঝাঁক বিশিষ্ট ও গুণী ব্যক্তিও অনুষ্ঠানে অংশ নেন। আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (শাহীন )।

অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের এক বছরের পথচলা ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে গত এক বছর ধরে প্রতিষ্ঠানের পাশে থাকা সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

কেক কাটা, স্মৃতিচারণ ও গ্রাহক আতিথেয়তার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

হোলসেল ইলেকট্রনিক্স সিটির কর্ণধার সাখাওয়াত হোসেন বলেন, “গ্রাহকদের ভালোবাসাই আমাদের মূল চালিকাশক্তি। আগামী দিনগুলোতেও আমরা আরও সেরা সেবা ও পণ্য নিয়ে আপনাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
10 September 2026

হোলসেল ইলেকট্রনিক্স সিটির বর্ষপূর্তি অভিনেতা নিরবসহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা

www.promothalo.com
10 September 2026

হোলসেল ইলেকট্রনিক্স সিটির বর্ষপূর্তি অভিনেতা নিরবসহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা

www.promothalo.com