নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর মৌলভীবাজার জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় সহকারী পরিচালক মো. আবেদ আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রউফ পাশার বিশেষ সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটিতে এ্যাডভোকেট জগদীশ দাশ-কে সভাপতি এবং সাইদুল ইসলাম সবুজ-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান, সহসভাপতি মাজিদ রাজা ও আকবর আলী, যুগ্ম সহসাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. জুয়েল আহম্মদ, সহসাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান আখন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুকন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বিজয় মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ফুয়াদ হোসেন, দপ্তর সম্পাদক তপন পাল, নির্বাহী সদস্য সন্তোষ কান্তি দাস এবং সদস্য মো. রাসেল মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন”— এই মূলমন্ত্রকে সামনে রেখে মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে।
তারা আরও জানান, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান, আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিকভাবে কার্যকর ভূমিকা রাখাই হবে নবগঠিত জেলা কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।
নতুন কমিটি দায়িত্ব পাওয়ায় সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মানবাধিকার সুরক্ষায় মৌলভীবাজার জেলায় নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।