সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই, দিশেহারা ব্যবসায়ীরা

রিপোর্টারের নামঃ / ২৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার ভূমি অফিস চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। সর্বস্ব হারিয়ে অনেক ব্যবসায়ী এখন মাথায় হাত দিয়ে বসে আছেন।

জানা যায়, নিমগাছী বাজার ভূমি অফিস চত্বরে অবস্থিত দোকানগুলোতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। আগুনের ভয়াবহতায় দোকানগুলোর মালামাল ও বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও উপার্জনের ওপর নির্ভর করেই পরিবার চলত। হঠাৎ এই অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন চরম অসহায় অবস্থায় পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত দোকানদারদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রশাসন এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, নিমগাছী রায়গঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাজার এলাকা।

ছবি ক্যাপশন: রায়গঞ্জের নিমগাছী বাজার ভূমি অফিস চত্বরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
31 August 2026

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই, দিশেহারা ব্যবসায়ীরা

www.promothalo.com
31 August 2026

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই, দিশেহারা ব্যবসায়ীরা

www.promothalo.com