সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

রাজশাহীতে শীর্ষ মাদক ব্যবসায়ী কথিত সাংবাদিক গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ / ২৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজশাহী নগরীতে কথিত সাংবাদিক ইয়াবা-সহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক কারবারি, অস্ত্রধারী, ও দৈনিক উপচার পত্রিকার কার্ডধারী কথিত সাংবাদিক পরিচয়দানকারী মিশাল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানার শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মিশাল মন্ডল (৪২), সে বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার করিমের ছেলে। এছাড়াও সে সাবেক মোটরসাইকেল মেকার এবং বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গ্রেফতার মিশাল মন্ডল স্কুলে না পড়েও সে সাংবাদিক। তবে ব্যক্তিগত সুবিধা আদায়ের লক্ষ্যে এক ৫ম শ্রেণী পড়ুয়া এক কথিত সাংবাদিক তাকে স্থানীয় একটি পত্রিকার কার্ড তৈরী দিয়েছেন। সেই কার্ড গলায় ঝুলিয়ে মোটরসাইকেল হাকিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মাদক কারবার পরিচালনা করে আসছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করতেন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের দায়ে মহানগর যুবদল তাকে আগেই দল থেকে বহিষ্কার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মুস্তারী জানান, শুক্রবার রাতে মিশাল মন্ডকে ২৩পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরের আগে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে পূর্বের একাধীক মামলা চলমান রয়েছে বলেও জানান ওসি।#

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
29 August 2026

রাজশাহীতে শীর্ষ মাদক ব্যবসায়ী কথিত সাংবাদিক গ্রেপ্তার

www.promothalo.com
29 August 2026

রাজশাহীতে শীর্ষ মাদক ব্যবসায়ী কথিত সাংবাদিক গ্রেপ্তার

www.promothalo.com