শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি : / ১৫০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা প্রেসক্লাব।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল–এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। স্বাধীনতার প্রাক্কালে জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার যে ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছিল, তার ক্ষত আজও গভীরভাবে অনুভূত হয়।”

তারা আরও বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করাই আজ আমাদের নৈতিক দায়িত্ব।”বক্তারা বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।

স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা প্রতিষ্ঠিত হলেই দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।”তারা আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে দেশের অধিকাংশ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় সরকারের আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা প্রত্যাশা করছি।

” এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, সহ-সভাপতি ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, সহ-সভাপতি এ. মান্নান ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজহার আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী, সাংবাদিক আজিজ প্রধানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় নীরবতা পালন ও দোয়া করেন। অপারদিক বিকালে সেন্ট্রাল প্রেসক্লাব এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন
মোঃ হেকমত আলী, মোঃ লাভলু মিয়া, মোহাম্মদ বাপ্পি হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর