চরম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন অ্যাডভোকেট শফিকুল আলম লিটন
বার্তা সম্পাদক
/ ৫৮
বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
শেয়ার করুন
আরিফুল ইসলাম
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউপি থেকে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের নাম লোকমুখে শুনা যাচ্ছে।
শফিকুল আলম লিটন উপজেলার চরম্বা আতিয়ার পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার পিতা মরহুম কোরবানি আলী। সবাই চিনতো তার বাবাকে কোরবানি আলী মুন্সি হিসেবে। তার পারিবারিকভাবে সুনাম রয়েছে এলাকায়।
অ্যাডভোকেট শফিকুল আলম লিটন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছে। মিছিল, মিটিং ও আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষামূলক কর্মকান্ডের মধ্যে নিজেকে সম্পৃক্ততা রেখেছেন। তিনি চরম্বা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও ছিলেন, তার দায়িত্ব পালনের সময় স্কুলে উন্নয়নমুলক কর্মকান্ড সাধিত হয়েছে,দায়িত্ব পালনে এলাকায় বেশ প্রশংসিতও হয়েছেন।
সম্প্রতি সময়ে বন্যায় চরম্বায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থেকে কাজ করেছেন ও ত্রাণ সহায়তা প্রদান করেছেন তার সাধ্যমতে।
স্থানীয় এলাকাবাসীদের মতে, ভালো কাজ,শিক্ষামুলক ও সামাজিক কাজে তার সাধ্যমতো মানুষের পাশে থাকার কারণে অ্যাডভোকেট শফিকুল আলম লিটন জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। ফলে আসন্ন চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তার চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে, বিভিন্ন এলাকায় তার শুনা যাচ্ছে।
এলাকার চায়ের দোকানে ইতিমধ্যে যারা চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন তার মধ্যে অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের নাম বেশ আলোচনায়। দোকানেও এমন গুঞ্জন শুনা যাচ্ছে তার।
চরম্বা ইউপির সম্ভাব্য,চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ঠ আইনজীবি অ্যাডভোকেট শফিকুল আলম লিটন তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রতিবেদককে বলেন, সাংবাদিক ভাই দেখেন, জনপ্রতিনিধিত্ব করার একটা ভাল কাজ, যার কারণে আমার এই স্বপ্নটুকু মনে লালন করেছি বলেই মনের মধ্যে গেঁথেই রয়েছে স্বপ্ন। মানুষের সেবা করতে পারাটাই কয়জনের কপালেই বা রয়েছে।আমি মানুষের একজন সেবক হতে চাই। দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছি। তাই মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও নৈতিক কর্তব্য। চরম্বা ইউনিয়নের প্রতিটি মানুষই আমার পরিবারের সদস্যের মতো। তাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। আমি এই ইউনিয়নকে একটি উন্নত, মানবিক ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধিত্ব করতে আগ্রহী হয়েছি। মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি করে নিয়োজিত রাখতে চাই।
অ্যাডভোকেট শফিকুল আলম লিটন আরও বলেন, আসন্ন চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে আমার।তবে, চরম্বাবাসীর দোয়া,সহযোগিতা এবং বিশেষ করে আমার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন পেলেই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বো ইনশাল্লাহ,যদি আমাকে দল সমর্থন না দেয় তাহলে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হবোনা, হওয়ার সুযোগ নেই। চরম্বা ইউপি নির্বাচনে দল যাকে সমর্থন দিবে তার সাথে থেকে,তাকে জিতিয়ে আনতে কাজ করবো। তবে, তিনি তার দলের প্রতি অনেক আশাবাদি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে চরম্বাবাসীর সেবক হতে সমর্থন দিবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে, দলীয় সমর্থন ও সাধারণ মানুষের পাশে থাকার ওপর নির্ভর করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অ্যাডভোকেট শফিকুল আলম লিটন। তার এ অবস্থান স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চরম্বার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শফিকুল আলম লিটন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।