মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে চায় নতুনধারা বাংলাদেশ

Md Shahidul islam / ২১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রত্যাশা করছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। দলটির নেতৃবৃন্দ মনে করেন, বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে একজন সৎ, সাহসী, বিচক্ষণ ও গ্রহণযোগ্য রাজনীতিক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে যোগ্য।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রত্যাশার কথা জানান নতুনধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম এবং যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতাকে জাতীয় অস্তিত্ব, জন্ম ও পরিচয়ের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। দলটির নেতাদের দাবি, তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে অবস্থান তুলে ধরার পাশাপাশি জামায়াতে ইসলামী ও এর রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতাও করে আসছেন।

কাজী মুন্নি আলম বলেন, নতুনধারা বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে গত ১৩ বছর ধরে মহান মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে দলটি অবস্থান নিয়ে আসছে। তার ভাষ্য, এ কারণে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার বিষয়টি তারা সমর্থন করছেন না।

ওয়াজেদ রানা বলেন, “দেশের এই সংকটময় মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সৎ, সাহসী, বিচক্ষণ এবং মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানকারী একজন যোগ্য দেশপ্রেমিককে আমরা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। ফলে দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী ও সিনিয়র মহাসচিব শান্তা ফারজানার নেতৃত্বে দলটি দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক অবস্থান নিয়ে আসছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে শান্তা ফারজানা বর্তমানে কারাগারে রয়েছেন বলে দাবি করা হয়েছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
14 August 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে চায় নতুনধারা বাংলাদেশ

www.promothalo.com
14 August 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে চায় নতুনধারা বাংলাদেশ

www.promothalo.com