শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

তাহিরপুরে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ী আহত, থানায় তদন্ত

বার্তা সম্পাদক / ২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছে  ছাএলীগের ক্যাডার আল আমীন।

‎শুক্রবার বিকেল ৫ টায় জাঙ্গালহাটি পয়েন্টে ছাত্রলীগ নেতা ক্যাডার আল আমীনের নেতৃত্ব ৭/৮ জনের একটি চক্র একই ইউনিয়নের মোদেরগাওঁ গ্রামের মাসুদ মিয়ার ছেলে ব্যবসায়ী মাফুজকে জাঙ্গালহাটি পয়েন্টে রাজ্জাক মিয়ার দোকানে ডেকে নিয়ে মোটা অংকের চাদা দাবি করে। ব্যবসায়ী মাহফুজ চাঁদা দিতে অস্বীকার করলে ক্যাডার বাহিনীর মুলহুতা আল-আমিন ঐ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্হানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে আহত অবস্হায় উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন ।  বর্তমানে আহত মাহফুজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

‎হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায় ছাএলীগের ক্যাডার আল-আমীন গত এক সপ্তাহ আগে ঐ ব্যবসায়ীর নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে না পারায় তাকে হত্যার হুমকি ও মারধর করা হয়েছে।

‎এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক আহমদের কাছে জানতে চাইলে তিনি জানান,পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে সত্যতা প্রমাণিত হলে আগ্নেয়াস্ত্র উদ্ধারকরাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
08 August 2026

তাহিরপুরে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ী আহত, থানায় তদন্ত

www.promothalo.com
08 August 2026

তাহিরপুরে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ী আহত, থানায় তদন্ত

www.promothalo.com