সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারে ‘নিরাপদ চিকিৎসা চাই’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। ‘নিরাপদ চিকিৎসা চাই’ মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি সভা শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে শহরের ইংলিশ বাজারস্থ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আব্দুল মুহিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলে এলাহী সেলিম, সহ-সাধারণ সম্পাদক মো. হৃদয় আহমেদ, মীর তোফায়েল আহমেদ ও রশিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ ও আবু মাশরুফ সৈকত, দপ্তর সম্পাদক জাকির খান, সহ-দপ্তর সম্পাদক আল-আমীন আহমেদ, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সুফি আহমেদ রাজু, ধর্মবিষয়ক সম্পাদক শেখ সাদিক মিয়া এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক এনামুল ইসলাম এমাদ।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সৈয়দ সানি আহমদ, আশরাফুল ইসলাম, শারুফ আহমদ, লাভনী সুলতানা, ফুরকান আহমদ, সাইদুর রহমান, সাইফুদ্দিন চৌধুরী, উর্মী বেগম, আফসানা বেগম প্রিয়া, জুনাকী বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ, সুষ্ঠু ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
24 July 2026

মৌলভীবাজারে ‘নিরাপদ চিকিৎসা চাই’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

www.promothalo.com
24 July 2026

মৌলভীবাজারে ‘নিরাপদ চিকিৎসা চাই’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

www.promothalo.com