মুহাম্মদ ময়নুল হক
স্টাফ রিপোর্টারঃ
সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বগুড়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান অবস্থা, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক বিস্তার, দ্বীনি আদর্শ প্রচার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক যুগ্ম সচিব (রাজশাহী বিভাগ) মাওলানা মুহাম্মদ ওমর ফারুক মোজাহেদী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ও ঐক্যকে আরও সুসংহত করতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সংগঠনকে শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, তরুণ প্রজন্মকে সম্পৃক্তকরণ এবং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক মতামত বিনিময়ের মাধ্যমে সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে কেন্দ্র ও জেলার মধ্যে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আলহাজ্ব নূর মোহাম্মদ আজাদ খান চিশতী (মাঃজেঃআঃ) মাওলানা ওমর ফারুক মোজাহেদী, মাওলানা আবু হুরায়রা সিদ্দিকী,মাওলানা আব্দুল কাদের নূরী, মুফতি রিয়াজুল ইসলাম ছালেহী, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা সায়াদ উদ্দিন শাহিন, সুফি মনসুর আহমেদ সহ বগুড়া জেলার সকল খানকা এবং দরবারের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সংগঠনের সার্বিক সফলতা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ ময়নুল হক
তাং ১৭/০৭/২০২৬