প্রিয় ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণ, গণঅধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ, সম্মানিত এলাকাবাসী ও ভাই-বোনেরা,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি গোলাম নূর আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদের মোবারকবাদ।
আল্লাহ তা’আলা যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন, হৃদয়ে বয়ে আনেন অফুরন্ত শান্তি, আনন্দ ও বরকত। ঈদের এই পবিত্র দিনে যেন ঝিনাইগাতীর সর্বস্তরের মানুষের মাঝে আরও দৃঢ় হয় ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক বন্ধন। আপনাদের সকলের সুখ, শান্তি, সুস্থতা ও কল্যাণ কামনা করছি।
আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের অসীম ভালোবাসা ও সমর্থনে, আমি গোলাম নূর আনুষ্ঠানিকভাবে ঝিনাইগাতী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আমার অঙ্গীকার: ঝিনাইগাতীর সর্বস্তরের মানুষের সেবা করা যুবসমাজের কর্মসংস্থান ও উন্নয়ন নারী-শিশু-প্রতিবন্ধীদের কল্যাণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক রাজনীতি গ্রাম থেকে উপজেলা — সকলের সমান সুযোগ আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ, একসাথে ঝিনাইগাতীকে গড়ে তুলবো একটি আধুনিক, সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে। আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।