শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ঈদ মোবারক “আমার জীবন আজ শোকের অমানিশায় ভরা”

বার্তা সম্পাদক / ২৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হযরত ইবরাহিম (আ.)-এর অসীম ত্যাগের স্মরণে উদযাপিত এই পবিত্র উৎসব মানুষকে ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানায়।

ঈদের আনন্দঘন এই মুহূর্তেও ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনার অনুভূতি হৃদয়ে ধারণ করে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)।

তিনি বলেন, “জীবনের কিছু শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। শোকের ভার বুকে নিয়েও মানুষকে সামনে এগিয়ে যেতে হয়। ঈদ আমাদের সেই শক্তি দেয়, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় এবং ত্যাগের মহিমায় আত্মাকে আলোকিত করার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে মানবিকতা, সততা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা অত্যন্ত জরুরি। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব হবে।”

শুভেচ্ছা বার্তায় তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনকে নিয়ে সুন্দর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

তিনি বলেন, “ত্যাগের এই মহান শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক। সকলের জীবনে নেমে আসুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণের সুবাতাস।”

শুভেচ্ছান্তে :
এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)
সহযোগী সম্পাদক, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে।
সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর।
সহ-সভাপতি, চন্দনাইশ প্রেস ক্লাব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 May 2026

ঈদ মোবারক “আমার জীবন আজ শোকের অমানিশায় ভরা”

www.promothalo.com
27 May 2026

ঈদ মোবারক “আমার জীবন আজ শোকের অমানিশায় ভরা”

www.promothalo.com