শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

“”পবিত্র ঈদ-উল আযহার উপলক্ষে ৬নং পোরজনা ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লবী শাহাদাৎ হোসেন।””

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২৫ মে, ২০২৬

মোঃ ময়নুল হক, স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬নং পোরজনা ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদ-উল-আযহার ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ( আহবায়ক কমিটি) ও ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ত্যাগী ও পরীক্ষিত সৈনিক মোঃ বিপ্লবী শাহাদাৎ হোসেন ।

মোঃ বিপ্লবী শাহাদাৎ হোসেন ,পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৬নং পোরজনা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

মোঃ বিপ্লবী শাহাদাৎ হোসেন,তিনি আরও বলেন,’বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহার আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬নং পোরজনা ইউনিয়ন বাসীসহ সকল মুসলিম ভাইবোনদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।’

তিনি বলেন,পবিত্র আল-কোরআন ও হাদিসে বর্ণিত আছে যে।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য,অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন,তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শনস্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানী করি।এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

মোঃ বিপ্লবী শাহাদাৎ হোসেন ,আরো বলেছেন,পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এ প্রত্যাশা সবার প্রতি রইলো।

আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন থেকে সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি সুখী সুন্দর জীবন গড়ি।

পরিশেষে: তিনি ৬নং পোরজনা ইউনিয়নের সকল মানুষের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
25 May 2026

""পবিত্র ঈদ-উল আযহার উপলক্ষে ৬নং পোরজনা ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লবী শাহাদাৎ হোসেন।""

www.promothalo.com
25 May 2026

""পবিত্র ঈদ-উল আযহার উপলক্ষে ৬নং পোরজনা ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লবী শাহাদাৎ হোসেন।""

www.promothalo.com