বালিয়াডাঙ্গীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সহকারী বার্তা সম্পাদক
/ ৪০
বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ
সোমবার, ১১ মে, ২০২৬
শেয়ার করুন
মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্ট):
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে এই কংগ্রেস(সভা) অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পাটনার) প্রোগ্রাম এর আওতায় কৃষক-কৃষানী, এনজিও, সাংবাদিকসহ ১শ জন নিয়ে এই স্কুলগুলোর কার্যক্রমের উপর পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা সমবায় সহকারী পরিদর্শন ফারহানা পারভীন, উপজেল কৃষি সম্প্রসারণ কৃষি কর্মকর্তা গুলজার রহমান, লতিফুর হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পাটনার ফিল্ড স্কুল কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে কার্যকর একটি প্লাটফর্ম। সল্প খরচে অধিক ফসল বৃদ্ধির পাশাপাশি বাজারমুখী উৎপাদন পদ্ধতি শেখানোই এর মূল লক্ষ্য। এই স্কুলগুলো মাঠ পর্যায়ে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, চাষাবাদের কৌশল এবং উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।