শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সাগর গ্রেফতার।

বার্তা সম্পাদক / ১৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১০ মে, ২০২৬

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ঝিংগার ভিটা গ্রামের মোঃ আঃ লতিফ এর ছেলে মোঃ এনামুল হক সাগর কে গত রাতে সরিষাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে। ভূক্ত ভোগীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় গত ৬/০৫/২০২৬ইং রোজ বুধবার আনুমানিক সকাল ১০টায় মহাদান ইউনিয়নের ঝিংগার ভিটা গ্রামের বাদী মোঃ হুমায়ুন কবির(৪০) ,পিতা মৃত ফজলুল হক এর নিজ দখলি জমির গাছের বাগান থেকে বিবাদী মোঃ আঃ লতিফ(৫৫) মোঃ আমিনুর (৫০), উভয় পিতা মৃত শুক্কুর আলী, এনামুল হক সাগর,(২৩) পিতা আঃ লতিফ বাদীর বাগান থেকে গাছ কাটতে গেলে বাদীর সাক্ষীগন গাছ কাটতে বাধা দেওয়ায় ১নং ও ২নং সাক্ষীর উপর ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি মারতে থাকে, এমতাবস্থায় বিবাদীর হাত থেকে দুই জনকে রক্ষা করতে ৩,৪,৫নং সাক্ষী এগিয়ে গেলে বিবাদীগন তাদের উপর চড়াও হয় এবং মারধর করেন।

ঐ সময় ৩ নং বিবাদী মোঃ এনামুল হক সাগর দৌড়ে বাড়ি থেকে দেশিয় চাইনিজ কুড়াল নিয়ে এসে মারতে উদ্ধত হলে এলাকার মানুষ তাদের নিভৃত করে এবং আহত দুই সাক্ষীকে দ্রুত চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । বাদীর অভিযোগের ভিত্তিতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পায় এবং এজাহার ভুক্ত আসামিদের গ্রেফতার করেতে তৎপর হয়, সে সুবাদে গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টায় ৩নং বিবাদী দুর্ধর্ষ সন্ত্রাসী এনামুল হক সাগরকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং আজ সকাল সাড়ে ১১টায় জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেন জানান, অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি, এবং তিন নং বিবাদী এনামুল হক সাগরকে গ্রেফতার করতে সক্ষম হই,বাকী আসামি গ্রেফতারের প্রক্রিয়ায় চলমান। গ্রেপ্তারকৃত আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
10 May 2026

সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সাগর গ্রেফতার।

www.promothalo.com
10 May 2026

সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সাগর গ্রেফতার।

www.promothalo.com