শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বদলগাছীতে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৭২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বদলগাছী নওগাঁ প্রতিনিধি।

বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বৈকাল সাড়ে ৫ টার দিকে মিঠাপুর চৌ-রাস্তার মোড় থেকে এ কর্মসূচি শুরু করেন মোঃ রফিকুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ জেলা।

এ সময় উপস্থিত ছিলেন
মাওলানা ইয়াছিন আলী, বদলগাছী উপজেলা আমির, মাওলানা ইলিয়াছ হোসেন উপজেলা নায়েবে আমির, মাওলানা আহসান হাবিব, বদলগাছী উপজেলা সেক্রেটারি, মাওলানা সাইদুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য। ইউনিয়ন আমির মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে লিপলেট বিতরন করা হয় মিঠাপুর বাজারে। এই সময় উপস্থিত জামাত সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীরা বিভিন্ন সড়কে পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
11 April 2026

বদলগাছীতে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ।

www.promothalo.com
11 April 2026

বদলগাছীতে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ।

www.promothalo.com