শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

নর্থ লন্ডনে বাংলার সুর ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৭৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:

২৯ মার্চ ২০২৬, রবিবার নর্থ লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে বাংলার সুর ইউকে-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও হ্যারিঙ্গে কাউন্সিলের মেয়র মোঃ আহমদ মাহবুবের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলার সুর ইউকে’র সভাপতি সৈয়দ সুহেল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ জায়েদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএইচ-এর এমপি বাঁশ চারালাম্বুস, হ্যারিঙ্গে কাউন্সিলের লিডার কাউন্সিলর পেরী আহমেদ, ক্যামডেন কাউন্সিলের সাবেক নেতা কাউন্সিলর নাসিম আলী ওবিই, হোয়াইটম্যান রোড মসজিদের চেয়ার বোন রাবিয়া বিবি এমবিই, ক্যামডেন কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও মেয়র নুরুল ইসলাম এবং টার্নপাইক লেন ব্যবসায়ী সমিতির সভাপতি সুহেল আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন লিনা চৌধুরী, রওশনা খান, ইমরান আহমেদ, মুকিত আহমেদ, আব্দুল রহিম, বাবুল মিয়া, শাহীন চৌধুরী, হাজিরা খাতুন, ফারজানা, ফারহানা, হেনা বেগম, গিয়াস আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে দুটি ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 April 2026

নর্থ লন্ডনে বাংলার সুর ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত।

www.promothalo.com
01 April 2026

নর্থ লন্ডনে বাংলার সুর ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত।

www.promothalo.com