শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বাঁশখালী সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য ও নগদ সহায়তা প্রদান,

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৯৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাঁশখালী সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য ও নগদ সহায়তা প্রদা

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আফ্রিকার মোজাম্বিকে বসবাসরত স্বনামধন্য প্রবাসী ব্যবসায়ী মো. আবদুর রশিদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সম্প্রতি সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মিনজিরিতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
শনিবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তাদের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন মো. আবদুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা মোহাম্মদ মহিউদ্দিন, মো. ইদ্রিস, ছাত্রনেতা মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ আলমগীর, মো. আরিফ, আমান উল্লাহ, সেলিম উদ্দিন, কলিম উদ্দীন, মুজিবুর রহমান সিকদার, খোরশেদ এবং মো. আবদুর রশিদের কনিষ্ঠ সন্তান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা প্রদানকালে মো. আবদুর রশিদ বলেন, “মানুষের বিপদ-আপদে পাশে থাকা প্রত্যেকের নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আজ আমি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
29 March 2026

বাঁশখালী সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য ও নগদ সহায়তা প্রদান,

www.promothalo.com
29 March 2026

বাঁশখালী সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য ও নগদ সহায়তা প্রদান,

www.promothalo.com