শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

প্রতিনিধি নয়, ‘সেবক’ হয়ে মানুষের পাশে থাকতে চান সাংবাদিক প্রিয়া চৌধুরী

রিপোর্টারের নামঃ / ১০৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬
Oplus_16908288

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী। তিনি নিজেকে জনপ্রতিনিধি নয়, বরং একজন ‘সেবক’ হিসেবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রিয়া চৌধুরী বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি। এলাকার প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও জানান, দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় থাকার সুবাদে সাধারণ মানুষের সমস্যা ও বাস্তবতা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের মৌলিক সমস্যা—যেমন নাগরিক সেবা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চান তিনি।

এ সময় তিনি এলাকার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের সঙ্গে নিয়েই একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে চাই।

এদিকে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
20 March 2026

প্রতিনিধি নয়, ‘সেবক’ হয়ে মানুষের পাশে থাকতে চান সাংবাদিক প্রিয়া চৌধুরী

www.promothalo.com
20 March 2026

প্রতিনিধি নয়, ‘সেবক’ হয়ে মানুষের পাশে থাকতে চান সাংবাদিক প্রিয়া চৌধুরী

www.promothalo.com