শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বড়াইগ্রামে প্রতিবন্ধীর দোকানঘর ভেঙে পাকা ঘর নির্মাণের প্রচেষ্টার অভিযোগ!!

প্রতিবেদকের নাম / ৫৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

খায়রুল বাসার বিশেষ প্রতিনিধি বড়াইগ্রাম (নাটোর):

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রতিবন্ধী রব্বেল আল-আমিনের টিনসেড দোকানঘর উচ্ছেদ করে প্রতিপক্ষ মো. রউফের বিরুদ্ধে সেখানে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের প্রচেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিবন্ধীর স্ত্রী হোসনেয়ারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগ দাখিল করেছেন এবং সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগটি পাঠ করেন।

অভিযোগকারী উপজেলার নেংটাদহ গ্রামের রব্বেল আল-আমিনের স্ত্রী, আর বিবাদী রউফ একই গ্রামের মৃত সামসুল হকের পুত্র।

বৃহস্পতিবার নেংটাদহ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীর স্ত্রী হোসনেয়ারা ও স্থানীয়রা জানান, প্রায় দশ বছর আগে নেংটাদহ মৌজার আরএস ১৭৪ নং দাগে রব্বেল আল-আমিন তিন শতাংশ জমি ক্রয় করে একটি টিনসেড দোকানঘর তৈরি করেন। হঠাৎ প্রতিপক্ষগণ দোকানঘরটি ভেঙে দিয়ে ইটের পাকা ঘর নির্মাণ শুরু করলে হোসনেয়ারা আদালতে হাজির হয়ে দোকানঘর ভাঙা ও জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ শুরুর অভিযোগ আনেন।

তাদের ঘর নির্মাণে বাধা-নিষেধ করলে মারপিটের হুমকি দেওয়া হয়। তার স্বামী প্রতিবন্ধী ও অসহায় মানুষ। এ অবস্থায় হোসনেয়ারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছেন।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন শুনানির জন্য আগামী ৯ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর