শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

শহিদুল ইসলাম, প্রতিবেদক।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্প্রতি ইস্ট লন্ডনের আই.ভি.ওয়াই মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক জমজমাট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র কনভেনর আবুল মুনছুর শাহজাহান। যৌত সঞ্চালনায় ছিলেন ট্রাস্টি মোঃ আলী রেজা এবং সাবেক ট্রেজারার মোঃ মাসুদুর রহমান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের ডেপুটি হাই কমিশনার ড. নজরুল ইসলাম। ইফতার মাহফিলে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউকেতে অবস্থানরত চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন। প্রায় দুই শতাধিক ব্যাক্তি ইফতারে অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিলানো জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা জোনাইদ সোবহান এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ওমর ইসহাক চৌধুরী ও শাহিন মোস্তফিজুর রহমান। ইসলামিক নাশিদ পরিবেশন করেন ইসলামিক সঙ্গীত শিল্পী জাহেদুল আলম মাসুদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুস্টানে পারস্পরিক সংলাপ এর মধ্যে দিয়ে আন্ত:সংগঠন সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশ গ্লোবাল, গ্রেটার ঢাকা সমিতি, বাংলাদেশ সলিসিটরস সোসাইটি, কক্সবাজার অ্যাসোসিয়েশন, সীতাকুণ্ড সমিতি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে, সন্দ্বীপ সমিতি এবং চট্টগ্রাম কেন্ট সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ ও জিসিএ সদস্যবৃন্দ।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের পক্ষে বক্তব্য রাখেন ব‍্যরিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু, ব্যারিস্টার আবুল মুনছুর শাহজাহান, কাউন্সিলর ফিরোজ গনি, মনির মাহমুদ, মোহাম্মাদ আলী রেজা, মোঃ ইসহাক চৌধুরী, মোহাম্মদ কায়ছার, সুজন বডুয়া, অ‍্যাকাউন্টেন্ট রাজ্জাকুল হায়দার বাপ্পী, অ‍্যাকাউন্টেন্ট অনুপম শাহ, মোঃ মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, শহীদুল ইসলাম, মোঃ ইব্রাহিম জাহান, শওকত ওসমান, আসমা আক্তার, ফয়সাল আনোয়ার নদবী, মোহাম্মদ মাহাবুবুল আলম, জাহেদুল আলম মাসুদ, পিয়াস বডুয়া সহ প্রমুখ ।

প্রধান অতিথি ড. নজরুল ইসলাম এর বক্তবে, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে অবস্থানরত চট্টগ্রামবাসী’র পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কাজে সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

জিসিএ ইউকে’র নেত্রবৃন্দেরা বলেন, ইউকেতে অবস্থানরত চট্টগ্রামবাসী’র মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তুলতে হবে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

জিসিএ ইউকের সভাপতি আবু মুনছুর শাহজাহান উপস্থিত আগত মেহমান ও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইফতারের পূর্বে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের সদস্যবৃন্দের সর্বাঙ্গীণ কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ, জাতি’র জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তব্য শেষে উপস্থিত সুধীবৃন্দ এক সাথে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর