শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

তথ্য সংগ্রহে গিয়ে তহশিলদারের দুর্ব্যবহারের শিকার সাংবাদিক, অভিযোগের প্রস্তুতি

রিপোর্টারের নামঃ / ১৫৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আমিন হোসেনের বিরুদ্ধে এক সাংবাদিকের সাথে অসদাচরণ, গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ ২০২৬ তারিখ দুপুর প্রায় ১টার দিকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক আল হেদায়েতুল্লা সিদ্দিকী সুজন। অভিযোগ করা হয়েছে, অফিসে প্রবেশের পর পরিচয় দেওয়ার আগেই কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা রূঢ় আচরণ শুরু করেন।

সাংবাদিকের দাবি, অভিযুক্ত কর্মকর্তা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্যোগ নেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, একজন সরকারি কর্মচারীর এ ধরনের আচরণ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে দাপ্তরিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অফিসে প্রবেশ করেছিলেন। কিন্তু আকস্মিক এমন আচরণে তিনি হতবাক হয়ে পড়েন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সহকর্মীদের অবহিত করা হয় এবং ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। ঘটনার সময় আরেকজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক তাৎক্ষণিকভাবে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ প্রসঙ্গে ইউএনও বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
02 March 2026

তথ্য সংগ্রহে গিয়ে তহশিলদারের দুর্ব্যবহারের শিকার সাংবাদিক, অভিযোগের প্রস্তুতি

www.promothalo.com
02 March 2026

তথ্য সংগ্রহে গিয়ে তহশিলদারের দুর্ব্যবহারের শিকার সাংবাদিক, অভিযোগের প্রস্তুতি

www.promothalo.com