শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিশিষ্ট আইনজীবী এড. বদিউল আলম সুজনের উদ্যোগে ইফতার ও দোয়া আয়োজন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

দক্ষিণ কুমিল্লার অন্যতম জামায়াত নেতা, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক গাজিমুড়া গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট বদিউল আলম সুজনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়ির আঙিনায় আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ কুমিল্লার জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক রেজাউল করিমবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ড. এ কে এম সরোয়ার সিদ্দিকী, , গাজিমুড়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে আগত সকল রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, রমজান মাসের তাৎপর্য উপলব্ধি করে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এ আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর