শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

আসন্ন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বাড়ছে তৎপরতা।

উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে চলছে আলোচনা ও জনমত বিনিময়। এ প্রেক্ষাপটে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।এলাকাবাসীর ভাষ্য, শিক্ষিত, সৎ ও দূরদর্শী নেতৃত্বই পারে বিশ্বম্ভরপুরকে টেকসই উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে। সেই বিবেচনায় মোহন মিয়া বাচ্চু একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি (এসবিআই) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি এলএলবি ডিগ্রিধারী এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য।
ছাত্রজীবনে মোহন মিয়া বাচ্চু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখায় ভারপ্রাপ্ত সভাপতি ও সহ প্রচার সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্বে ছিলেন।
স্থানীয়দের মতে, তাঁর শিক্ষা, সাংগঠনিক অভিজ্ঞতা ও আইনি জ্ঞান উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকর সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি কার্যকর উদ্যোগ নিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে নির্বাচন সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় অনানুষ্ঠানিক জনমত বিনিময় সভা ও আলোচনা অব্যাহত রয়েছে। এসব আলোচনায় সাধারণ মানুষ তাদের প্রত্যাশা ও মতামত তুলে ধরছেন। এলাকাবাসীর একাংশের মতে, জনপ্রতিনিধি নির্বাচনে শিক্ষিত ও নীতিবান প্রার্থীকেই অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিশ্বম্ভরপুরে রাজনৈতিক তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনমত গঠনের প্রক্রিয়াও ক্রমেই বিস্তৃত হচ্ছে।

শেষে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসী কামনা করেন—
ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি ও আনন্দের বার্তা।

ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর