শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

তেরো বছর পরও ঝুলে চার প্রাণের বিচার: সিঙ্গাইরে ক্ষোভের সমাবেশ

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল নতুন বাজার এলাকায় চার হত্যা মামলার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সংঘটিত চার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, সেদিন পূর্বঘোষিত হরতাল চলাকালে গোবিন্দল নতুন বাজারের চার রাস্তার মোড়ে জনসমাবেশে গুলিবর্ষণের ঘটনায় নাজিমুদ্দিন মোল্লা, আলমগীর হোসেন, নাসির উদ্দিন ও হাফেজ শাহ আলম নিহত হন। ঘটনার পর পৃথক তিনটি মামলা দায়ের হলেও এখনো মূল আসামিরা গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা আব্দুল রহিম, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবু, আক্রাম হোসেন, মিজানুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য গুলিবর্ষণে জড়িত ছিলেন। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহাবুর রহমান রিপন। শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর