শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

থানচিতে এয়ার কম্প্রেসর বিস্ফোরণে শ্রমিক নিহত।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবান প্রতিনিধি,

২১ ফেব্রুয়ারী ২০২৬

বায়ু সংকোচক (এয়ার কম্প্রেসার) যন্ত্র বিস্ফোরণের এক দোকান শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি হঠাৎ ঘটে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত শ্রমিক চট্টগ্রামে চন্দনাইস থানা দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গামে আবদুর কুদ্দুস সন্তান আবদুর কাদের ১৪,
শনিবার ২১ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টা বান্দরবানের থানচি উপজেলা সদর বাস স্টেশণ এলাকার বাস ড্রাইভার নুরুল আলমের দোকানের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে এয়ার কম্প্রেসর যন্ত্রটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকার মৃত ষ্রমিক ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় এক শ্রমিককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিনিয়র নার্স ঋতু চাকমা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রের অতিরিক্ত চাপ বা ত্রুটিজনিত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার বলেন,নিহত শ্রমিককের অভিভাবকদের খবর দেয়া হয়েছে পৌছলে তাদের সাথে আলাপ আলোচনা মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।
এলাকার মৃত শ্রমিককের সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বান্দরবান প্রতিনিধি ০১৮১০২৫৬৭৫


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর