শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১২৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও এলাকায় অনন্তপুর,বসন্তপুর ও বাগুয়া গ্রামে দিনব্যাপী “গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার এবং টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।তাহিয়া একাডেমি ও আদর্শ ভেটেরিনারি ফার্মেসীর যৌথ উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাথমিক চিকিৎসা সেবা ও টিকা প্রদান করেন ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন,এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্র।এই কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রোগ প্রতিকারের পরামর্শ এবং সরকারি মূল্যে প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক উদ্দ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলম। আদর্শ ভেটেরিনারি ফার্মেসীর সত্ত্বাধিকারী আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন,এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্র প্রমূখ।

বক্তারা বলেন,”গবাদিপশু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। একজন খামারির স্বপ্ন, জীবিকা ও সম্ভাবনা অনেকাংশেই নির্ভর করে তার পশুর স্বাস্থ্যের ওপর। কিন্তু তথ্য ও সেবার অভাবের কারণে অনেক সময় প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত না হওয়ায় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। আমরা চাই, এ অবস্থা বদলাতে এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক উদ্দোক্তা ও সাংবাদিক শফিউল আলমের প্রচেষ্টায় এলাকার মানুষ বিভিন্ন সেবা পাচ্ছেন এজন্য তাঁকে ধন্যবাদ।আগামী সময়ে এরিমোর্ট এলাকায় আমাদের উর্ধ্বতন স্যারদের সাথে নিয়ে আরও সেবা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর