শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে -সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “সুখ পাখি” এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সুখ পাখি উদ্যোগে তিন শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে সেহরী ও ইফতারের বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মাসুমপুর মাঠে সিরাজগঞ্জ শহর ও থানার দুঃস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, “সুখপাখি”র প্রতিষ্ঠাতা শেখ রজব আলী, পরিচালক সদস্য রাসেল রহমান, হারুনুর রশিদ সাইফুল, রেজাউল করিম সুইট, মুক্তা, সেতু, আসিফ, ইয়ামিন, নীরব, রেজাউল করিম, সদস্য আব্দুল্লাহ আল কায়েস, আব্দুস সামাদ সহ অন্যান্যরা। “সুখপাখি”র প্রতিষ্ঠাতা-শেখ রজব আলী জানান, আমেরিকান প্রবাসী একভাই ৩’লাখ ৬০’হাজার টাকা সুখপাখি ফান্ডে প্রদান করেন। ওই টাকা দিয়ে ১০’কেজি চাল, ১’লিটার তেল, ১’কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ৩ কেজি আলু, ২’কেজি পেয়াজ, ১’কেজি লবণ, ১’কেজি মুড়ি ক্রয় করে প্রত্যেককে এই ফুডপ্যাকেজ দেওয়া হয়। তিনি আরও বলেন, ২০১৮ইং সনে “সুখপাখি” সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সারা বছরই দরিদ্র মানুষদের কর্মসংস্থান, চিকিৎসা, টিউবওয়েল, ঘর, শিক্ষা অনুদান দেয়া হয়। এছাড়াও সুখ পাখির দাতা সদস্যদের অনুদানে বিনামুল্যে নুরানী মক্তব পরিচালনার মাধ্যমে শিশুদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
16 February 2026

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে -সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন "সুখ পাখি" এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

www.promothalo.com
16 February 2026

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে -সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন "সুখ পাখি" এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

www.promothalo.com