শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

খুলনার কয়রায় জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুনকে খুনের হুমকি; থানায় অভিযোগ দায়ের।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৯৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার।

‎ খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে মারধর ও খুনের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭টার দিকে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খিরোল গ্রামে জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলা চালানো হয়।
‎ভুক্তভোগীর দাবি, আবুল ঢালী (পিতা: মৃত ফজলু ঢালী)সহ মজিবার সরদার, আবুল বাশার, বাচ্চু সরদার, মন্টু গাজী, হাফিজুল সরদার, সিরাজুল সরদার, টুটুল সরদার ও শহিদুল সরদার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে। পাশাপাশি তাকে খুন ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয়।
‎আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদের পক্ষে আমাদী ইউনিয়নে নির্বাচনী প্রচার চালান তিনি। বালিয়াডাঙ্গা ৩নং ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে তিনি দেখতে পান কয়েকজন ব্যক্তি ভোটকক্ষে প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করছে। সন্দেহ হলে প্রশাসনকে নিয়ে তিনি ভোটকক্ষে প্রবেশ করলে অভিযুক্তরা বিলের মধ্যে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
‎মামুন আরও দাবি করেন, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য এবং ঘটনার একাধিক সাক্ষী রয়েছে। এমনকি অভিযুক্তরা তার পিতাকে হুমকি দিয়ে সাত দিনের মধ্যে তাকে ও তার চাচাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথাও বলেছে বলে অভিযোগ করেন তিনি।
‎এ ঘটনায় এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
16 February 2026

খুলনার কয়রায় জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুনকে খুনের হুমকি; থানায় অভিযোগ দায়ের।

www.promothalo.com
16 February 2026

খুলনার কয়রায় জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুনকে খুনের হুমকি; থানায় অভিযোগ দায়ের।

www.promothalo.com