শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ খ্রি. অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস চত্বরে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের তালে তালে জাতীয় পতাকা,ক্রীড়া পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর
বিভিন্ন ইভেন্টের খেলাধূলা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে,নৃত্য ও মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।

এ সময় সিরাজগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ), শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার প্রমুখ।

এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণও ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ওমর ফারুক।

উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সার্বিকভাবে পরিচালনা করেন, সহকারী শিক্ষক রাজিব চক্রবর্তী, মমতাজ মহল, আলমগীর হোসেন, বর্ণালী সাহা, আমিরুল ইসলাম, প্রদীপ কুমার, রিপন কুমার সহ অন্যান্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর