শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

“খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সুস্থ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আরিফ হাসান চৌধুরী, অধ্যক্ষ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, অধ্যক্ষ, কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, শৃঙ্খলা ও দলগত মানসিকতা তৈরি করে।”

তিনি আরও বলেন,
“চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্রীড়াবান্ধব নগরী গড়ে তুলতে নগরজুড়ে খেলার মাঠ সংরক্ষণ, পুনরুদ্ধার ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। অবৈধ দখলমুক্ত করে মাঠ পুনরুদ্ধার, নতুন খেলার মাঠ নির্মাণ এবং আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”

নারী শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন,
“মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেয়েদের জন্য নিরাপদ ও উপযোগী ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন বিশেষ গুরুত্ব দিচ্ছে।”

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর