শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লা-০৯ আসনে আবুল কালামের প্রচারণার প্রথম দিনে নেতাকর্মীদের ঢল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এ প্রচারণা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে লাকসাম উপজেলার পাশাপুর, মুদ্দাফরগঞ্জ বাজার, নৈরপাড় মৌলবি বাজার, রামচন্দ্রপুর টাওয়ার এলাকা, জংশন বাজার, দৌলতগঞ্জ বাজার, গাইনের ডহরা বাজার, নরপাটি বাজার, শুকতলা চৌরাস্তা ও উত্তরদা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন আবুল কালাম। পরে তিনি বিএনপির দলীয় কার্যালয়ে এসে প্রচারণা কর্মসূচি শেষ করেন।

 

প্রথম দিনের প্রচারণায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে পুরো এলাকা উৎসবমুখর গণআনন্দে মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগকালে বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, “আমি যদি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারি, তাহলে লাকসাম ও মনোহরগঞ্জে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে কাজ করবো—ইনশাআল্লাহ।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, আবুল কালামের নেতৃত্বে কুমিল্লা-০৯ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর