শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬খ্রি. উপলক্ষ্যে-সিরাজগঞ্জে ৬৩, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা করা হয়। এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান করা হয়।

 

বুধবার (২১জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বাজারস্টেশন মুক্তির সোপান চত্বরে একই মঞ্চে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা দেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম- তিনি তার বক্তব্য বলেন, একই মঞ্চে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের প্রতিশ্রুতির এ ধরণের অনন্য অনুষ্ঠান নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন যে, নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচণ সংশ্লিষ্ট সকল সংস্থা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।সিরাজগঞ্জ জেলার সচেতন জনগণের সহযোগিতায় প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভোটের দিন নির্ভয়ে ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রশাসনকে সহযোগিতা করার সর্বাত্মক আহবান জানান। এসময়ে অনুষ্ঠানে -জেলা নির্বাচন অফিসার মুহাম্মাদ আমিনুর রহমান মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার কামারখন্দ ও সহকারী রিটার্নিং অফিসার ৬৩ সিরাজগঞ্জ-২ (কামারাখন্দ) মিজ বিপাশা হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর ও সহকারী রিটার্নিং অফিসার ৬৩ সিরাজগঞ্জ-২ (সদর) মোঃ মামুন খান।

 

এ অনুষ্ঠানে বিএনপি’র পক্ষে ইশতেহার পাঠ করেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক-মোঃ সাইদুর রহমান বাচ্চু। বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও ইশতেহার ঘোষণা করেন, মুহাম্মদ জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী), এস.এম.আব্দুল্লাহ আল মামুন (জাসদ), মোহাম্মদ মাহফুজুর রহমান (গণ অধিকার পরিষদ), মোঃ আনোয়ার হোসেন (সিপিবি), মোঃ মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন) এবং মোঃ সোহেল রানা (জনতার দল)।

 

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচনী আচরণবিধির দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশ বিভাগ, উপজেলা নির্বাচন অফিসার, জনপ্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর