শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

গায়ক পলাশের সঙ্গে গোপন প্রেম, কে এই তরুণী

প্রতিবেদকের নাম / ৫৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আবারও বিতর্কের মুখে পড়েছেন বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছল। মেরি ডি’কস্তা নামের এক নৃত্য পরিচালকের সঙ্গে অন্তরঙ্গ চ্যাট ফাঁস হওয়ার পর এবার আরেক তরুণীর সঙ্গে পলাশের নাম জড়িয়েছে।

 

তিনি নন্দিকা দ্বিবেদী, পেশায় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। স্মৃতি মান্ধানার বিয়েবাড়িতে ছিলেন নন্দিকা। সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, বিয়েবাড়িতে এক নারীকে চুম্বন করেন পলাশ। ঘটনাটি দেখে ফেলেন ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাতিল। বিষয়টি নিয়ে পলাশের সঙ্গে স্মৃতি মান্ধানার হাতাহাতির ঘটনাও ঘটেছে।

 

কেউ কেউ বলছিলেন, সেই নারী মেরি ডি’কস্তা। তবে তিনি দাবি করেছেন, তিনি বিয়েবাড়িতে ছিলেন না। পলাশের সঙ্গে মাস দুয়েক আগে চ্যাট হলেও কখনো দেখা হয়নি।

 

তাহলে পলাশের সেই চুমুর সঙ্গী কে ছিলেন? এ বিষয়টি নিয়ে চর্চার মধ্যে নৃত্যশিল্পী নন্দিকা দ্বিবেদীর নাম সামনে আসছে। বলা হচ্ছে, নন্দিকার সঙ্গে পলাশের গোপন প্রেম রয়েছে, তবে সেটিকে আর লুকিয়ে রাখতে পারেননি।

 

পলাশের সঙ্গে চুমু নিয়ে চর্চার মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করেছেন নন্দিকা। চুমুকাণ্ড প্রকাশ্যে আসার পরপরই বিয়েবাড়ি ছেড়েছেন তিনি।

 

২৩ নভেম্বর ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশের বিয়ের কথা ছিল। বাগ্‌দান থেকে গায়েহলুদও সেরেছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত বিয়েটা আটকে গেছে। এর মধ্যে স্মৃতির ভাইসহ বন্ধুরা পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।

 

বিয়েটা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বিষয়টি নিয়ে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল মুখে কুলুপ এঁটেছেন।

 

কে এই নন্দিকা

 

নন্দিকা পেশায় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। মুম্বাইয়ে থাকেন। পড়াশোনা করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। নৃত্যশিল্পী হিসেবে বলিউডে যথেষ্ট পরিচিত তিনি। একাধিক বলিউড অভিনেত্রীর নাচে সহযোগী হিসেবে দেখা গেছে নন্দিকাকে।

 

বিখ্যাত কোরিওগ্রাফার জুটি বসকো–সিজারের সঙ্গে কাজ করেন নন্দিকা। সেই সূত্রেই স্মৃতি ও পলাশের বিয়েতে কোরিওগ্রাফির দায়িত্ব পেয়েছিলেন তিনি। বেশ কয়েকটি মিউজিক ভিডিওর নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন।

 

তথ্যসূত্র: বলিউড লাইফ, আনন্দবাজার ডটকম, সংবাদ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর