শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৪০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী উপজেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সভায় সভাপতিত্ব করেন মান্যবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আকতার। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ডাঃ তৌফিকুল আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড ইনচার্জগণ, ইওসি (ইনচার্জ), সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে ডাঃ নাজমা আকতার বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সকলকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, সময়ানুবর্তিতা এবং সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, জরুরি সেবা ব্যবস্থাপনা, নার্সিং কার্যক্রমের মান উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের চলমান চ্যালেঞ্জসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সমন্বয় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর