শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান সভাস্থল পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ‎

আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  / ৮৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

‎আগামী রবিবার ১১ জানুয়ারি বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে এক দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বিকাল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্প পার্ক এলাকায় জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

‎দোয়া মাহফিল সফল করতে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সভাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নিরাপত্তা, সার্বিক প্রস্তুতি ও উপস্থিতি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

‎সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, ইউনিয়ন বিএনপির নেতা একাব্বর আলী আকবর, ছাত্র নেতা রহিত হোসেন রাজুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।”

‎তিনি আরও বলেন, “এই দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করা হবে।”

‎উল্লেখ্য, তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দোয়া মাহফিলকে ঘিরে ইতোমধ্যে এলাকায় প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর